সোবার্স-ক্যালিসের পাশে স্টোকস

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৫:০৪আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫:০৪

ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্স ও দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি অলরাউন্ডার জ্যাকস ক্যালিসের পর দারুণ এক কীর্তি গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বের তৃতীয় ও ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান ও দুইশ উইকেট নিয়েছেন তিনি।

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিজের প্রথম ওভারে কার্ক ম্যাককেঞ্জিকে ফিরিয়ে দুইশতম উইকেট নেন স্টোকস। ১০৩ টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন পেসার। তারও আগে ব্যাট হাতে ৩৫.৩০ গড়ে ১৩ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৬৩২০ রান করেন।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ষষ্ঠ ও প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটেরও মালিক হলেন স্টোকস। ২৬০ আন্তর্জাতিক ম্যাচে স্টোকসের রান ১০ হাজার ৩৬৮ এবং উইকেট ৩০০টি। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্ল হুপার, শ্রীলঙ্কান লিজেন্ড সনাথ জয়াসুরিয়া, ক্যালিস, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম