৩৫ দিনের সফরে অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৩:২৪আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৪:২৯

২০০৮ সালের পর অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যে কোনো পর্যায়ের দল। সফরে বেশ কয়কটি দলের সঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেট খেলবে হাইপারফরম্যান্স ইউনিট। ইতোমধ্যে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ৩৫ দিনের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে এইচপি দলটি।

সাধারণত উঠতি ক্রিকেটারদের নিয়েই এইচপি দল গঠন করা হয়। তারপরও এই দলে বাংলাদেশের টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি অভিজ্ঞ বেশ কয়েকজনকেও। এই তালিকায় আছেন- সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, আবু হায়দার রনি। ৩৫ দিনের এই লম্বা সফরে দলের সঙ্গে থাকবেন নির্বাচক হান্নান সরকার। দেশ ছাড়ার আগে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। 

এইচপি দল অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচন প্রসঙ্গে  হান্নান বলেছেন, ‘এভাবে বললে আসলে অনেক কিছুই চিন্তা করা যেত। আমরা যখন তিন সিলেক্টর সিলেকশনে বসেছিলাম এটা নিয়ে বিস্তারিত আলাপ করি, তারপর সিলেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন কতদিন গ্যাপে সাদমান খেলছে। পাশাপাশি কন্ডিশনের সুযোগটা আমরা নেওয়ার চেষ্টা করেছি। আফিফও নিকট অতীতে আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রয়েছে। বিশ্বকাপের দলের সঙ্গে গিয়েছিল কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায়নি।’

২০০৮ সালের সর্বশেষ অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশের কোনও পর্যায়ের কোন সেখানে আর সফর করেনি। হান্নানের কাছে এই সফরটি তাই বিশেষ কিছু, ‘এটা তো আমরা সবাই বিশ্বাস করি যে অস্ট্রেলিয়া নামটা শুনলেই মনে হয় চ্যাম্পিয়ন। সে জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলার পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এটা ভালো একটা অভিজ্ঞতা; যেটা আমাদের খেলোয়াড়রা নিতে যাচ্ছে একটা লম্বা সময়ের অপেক্ষার পরে। ২০০৮ এ বাংলাদেশ দল শেষবার গিয়েছিল। আমি আশা করছি, এবারের অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে।’

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের এইচপি দল অনেকগুলো ম্যাচ খেলবে। ডারউইনে পাকিস্তান শাহীনের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ খেলবে। এরপর শুরু হবে পাকিস্তান শাহীনস, নর্দার্ন টেরিটোরি ও বাংলাদেশ এইচপির মধ্যে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে ৯টি দল নিয়ে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেমিফাইনাল, ফাইনালের আগ পর্যন্ত ২০ ওভারের ৬টি ম্যাচ খেলবে এইচপি। টুর্নামেন্টের ৯টি দল হলো পাকিস্তান শাহীনস, বাংলাদেশ এইচপি, নর্দান টেরিটোরি, পার্থ স্করচার্স, মেলবোর্ন রেনেগার্ডস, মেলবোর্ন স্টার্স, তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও এসিটি কোমেটস।

অস্ট্রেলিয়া সফরে এইচপি দল:
চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

ওয়ানডে দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াইসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফিজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

টি-টোয়েন্টি দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াইসি সিদ্দিকি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফিজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম