ওপেনিং জুটিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ২০:০৯আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২০:০৯

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি সহজ জয় পেলো ভারত। শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৫২ রানে থামিয়ে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। শুবমান গিল ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে ২৮ বল হাতে রেখে ১০ উইকেটে জিতে সিরিজও নিশ্চিত করেছে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি ৬৩ রান তোলেন। নবম ওভারে মারুমানি (৩২) অভিষেক শর্মার শিকার হন। পরের ওভারে মাধেভেরে ২৫ রান করে শিবম দুবেকে উইকেট দেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। পরের সেরা জুটি ছিল সিকান্দার রাজা ও ডিয়ন মায়ার্সের। ৪৫ রান তোলেন তারা। রাজা ২৮ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৬ রান করেন। দুই অঙ্কের ঘরে রান করা চার ব্যাটারের অন্যজন হলেন ডিয়ন (১২)। 

জিম্বাবুয়ের সাত উইকেটের মধ্যে সর্বোচ্চ দুটি নিয়েছেন খলিল আহমেদ। এছাড়া তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক ও দুবে একটি করে উইকেট পান।

লক্ষ্যে নেমে অবলীলায় জিতে গেছে ভারত। পাওয়ার প্লেতে ৬১ রান তোলেন দুই ওপেনার। জয়সওয়াল ২৯ বলে ৯ চারে আগে হাফ সেঞ্চুরি করেন। ৩৫ বলে ফিফটির দেখা পান গিল, ৬ চার ও ১ ছয়ে। ওপেনিং জুটি ছিল ১৫৬ রানের। 

লক্ষ্যটা বড় না হওয়ায় জয়সওয়ালের আফসোস হতে পারে। সাত রানের জন্য দ্বিতীয় সেঞ্চুরি হলো না। ৫৩ বলে ১৩ চার ও ২ ছয়ে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৮ রানে খেলছিলেন গিল।

দুর্দান্ত জয়ে ভারত ৩-১ এ সিরিজে এগিয়ে থাকলো। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের