অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত তাসকিন-সানি: আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৮:২৩আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:৩৫

তাসকিন ও সানী নেদারল্যান্ডসের ম্যাচের পর থেকেই সন্দেহ ছিল পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। যেটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে লিখিতভাবেই জানায় ম্যাচ অফিসিয়ালরা। অবশেষে বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা আনুষ্ঠানিকভাবে তাসকিন ও সানির বোলিং অ্যাকশ নিয়ে সন্দেহের কথা জানিয়েছে।
আইসিসি এই মুহূর্তে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টর সঙ্গে আলাদাভাবে কাজ করছে। তাসকিন ও সানির বোলিং অ্যাকশন চেন্নাইতে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে তারা।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘ প্রত্যেকের ক্ষেত্রে আইসিসির ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ থাকবে এবং ম্যাচ অফিসিয়ালের রিপোর্ট প্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রত্যেকের সেই পর্যবেক্ষণ রিপোর্ট পূর্ণাঙ্গ রূপ পাবে। এটি সব দিক দিয়েই যাচাই বাছাই করে দেখা হবে।’
এর আগে এ নিয়ে বৃহস্পতিবার কথা বলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি আইসিসির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ আইসিসির যদি আমার বোলারদের নিয়ে আশঙ্কা থাকে। তাহলে আমারও আইসিসির পদক্ষেপ নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ তাদের বিগত ১২ মাস ধরে এভাবেই বোলিং করতে দেখেছি। তাদের কোনও সমস্যা আমি দেখিনি।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম