জয়-আইচের জোড়া হাফ সেঞ্চুরিতে এইচপির সংগ্রহ ২৫৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৪, ১৮:০৯আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৮:০৯

অস্ট্রেলিয়াতে পাকিস্তানের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচটি হেরেছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট। শুক্রবার শুরু হয়েছে দ্বিতীয় চারদিনের ম্যাচ। এদিন আগে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লার জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৫৮। শেষ বিকালে পাকিস্তানের শাহিনস ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৯ রান। ২১৯ রানে পিছিয়ে থেকে শনিবার দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তানের এই দলটি।

অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং পেয়ে শুরুতেই ওপেনার সাদমান ইসলাম (৪) আউট হয়ে ফেরেন সাজঘরে। এই ধাক্কা সামাল দিয়ে পারভেজ হোসেন ইমনকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন জয়। তবে পারভেজ ৭৫ বলে ৩০ রান করে আউট হতেই তাদের করা ৬০ রানের জুটি ভাঙ্গে। এরপর দ্রুত অমিত হাসান (৭) ও শাহাদাত হোসেন দিপুকে (১) হারিয়ে বিপদে পড়ে এইচপি। পঞ্চম উইকেটে দলকে বিপদ মুক্ত করেন আইচ মোল্লা। দুইজনের ৫৪ রানের জুটির পর জয় আউট হন। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। এরপর স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করে আরেক হাফ সেঞ্চুরিয়ান আইচ মোল্লা। তার ব্যাট থেকে আসে ৫৫ রানের ইনিংস। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ২৮ ও রিপন মণ্ডলের ১৭ রান দলের স্কোরকে আড়াইশোতে নিয়ে যেতে ভূমিকা রাখে।

পাকিস্তানের খুররম শাহজাদ ৬৯ রানে ৩ উইকেট নেন। এছাড়া কাশাফ আলী, ফয়সাল আকরাম ও কামরান গোলাম প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ এইচপির ইনিংসকে ২৫৮ রানে থামিয়ে দিয়ে শেষ বিকালে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৯ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান শাহিনস। ইনিংসের পঞ্চম ওভারে শাহিবজাদা ফারহানকে উইকেটের পেছনে ক্যাচ বানান রিপন মন্ডল। ১৪ রানে প্রথম উইকেট ফেলার পর রিপন পরে আরেক ওপেনার হাসিব উল্লাহকেও সাজঘরের পথ দেখান। শনিবার ২১৯ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে। ক্রিজে আছেন ওমর বিন ইউসুফ (৭) ও মোহাম্মদ আলী (১) রানে। প্রথম দিনে ২২ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন রিপন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম