স্বাগতিক হয়েও জিম্বাবুয়েকে ভ্রমণ খরচ দেবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৬:১৮আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৬:১৮

এক সময় সোনালী অতীত থাকলেও ক্রিকেটে এখন ধুকঁছে জিম্বাবুয়ে। এই জিম্বাবুয়ের ক্রিকেটকে এগিয়ে নিতে অন্যরকম এক উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে ‘ভ্রমণ ফি’ দেওয়ার প্রচলন ছিল। কিন্তু লম্বা সময় ধরে বন্ধ এই পদ্ধতি। তবে অনেক বছর পর হলেও ভ্রমণ ফি দেওয়ার প্রথা ফিরিয়ে আনছে ইসিবি। আগামী গ্রীষ্মে জিম্বাবুয়েকে ট্যুর ফি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

একটি টেস্ট ম্যাচ খেলতে ২০২৫ সালে ইংল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়ে। এই সফরের সম্পূর্ণ ভ্রমণ ফি (ইসিবি) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বহন করবে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের যে অসমতা, সেটি কমিয়ে আনার প্রচেষ্টার অংশ এই ট্যুর ফি।

স্কাই স্পোর্টসে একটি আলোচনায় রিচার্ড গুল্ড বলেছেন, ‘এটা অনেক বড় একটি দায়িত্ব…। আইসিসির রাজস্ব বণ্টন পদ্ধতির কথা বলুন কিংবা দ্বিপাক্ষিক সিরিজের রাজস্ব ভাগাভাগি করা, সত্যি বলতে এসব যেভাবে হয়ে আসছে, তা পুরোনো হয়ে গেছে। উদাহরণস্বরূপ, আগামী বছর জিম্বাবুয়ে আমাদের এখানে সফরে আসবে। এমনিতে সফরকারী দলের আবাসন ও অন্যান্য কিছুর দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে। কিন্তু সফরে যাওয়ার জন্য কোনও ফি দেওয়া হয় না। আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবো, সফরে আসার জন্য ওদেরকে ফি দেব।’

দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে সফরে যাওয়ার বিমান ভাড়াসহ আনুসঙ্গিক সমস্ত খরচ বহন করতে হয় সফরকারী বোর্ডকে। টিভি সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, টিকিট বিক্রিসহ যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের সবটুকু আয় আয়োজক বোর্ডের কোষাগারেই যায়। ফলে সফরকারী দল শুধু খরচই করে থাকে। এতে বিপদে পড়ে আর্থিকভাবে দুর্বল বোর্ডগুলো। সেই জায়গায় ইসিবি প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে।

/আরআই/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম