বেলফাস্টে এনগারাভার তোপে জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১২:১৬আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৩:০৮

দ্বিতীয় ইনিংসে খুব একটা সুবিধাজনক স্থানে ছিল না জিম্বাবুয়ে। গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে। তাতে মাত্র ১৫৮ রানের লক্ষ্য দাঁড়ায় আয়ারল্যান্ডের। কিন্তু স্বল্প এই পুঁজিকেও আইরিশদের জন্য কঠিন করে দিয়েছেন জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভা। তার বোলিং তোপে একমাত্র টেস্টের মোড় নাটকীয়ভাবে ঘুরে গেছে। জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। আইরিশরা ২১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। ৮ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে শেষ করেছে তৃতীয় দিন। আইরিশদের জয়ের জন্য প্রয়োজন ১২৫ রান। জিম্বাবুয়ের দরকার আর ৫ উইকেট।  

১২ রানে বিনা উইকেটে দিন শুরু করলেও আইরিশ অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের দারুণ ঘূর্ণিতে ১৯৭ রানের বেশি স্থায়ী হয়নি সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ম্যাকব্রিন ৩৮ রানে নিয়েছেন ৪টি। জবাবে ১৫৮ রানের ছোট লক্ষ্যে টপের ব্যাটাররা বামহাতি এনগারাভার সামনে দাঁড়াতেই পারেনি। ৪ ওভারে ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। পিটার মুর (০), কার্টিস ক্যাম্ফার (০), হ্যারি টেক্টর (০) ও পল স্টার্লিংরা (১০) তার শিকারে পরিণত হয়েছেন। অ্যান্ডি বালবার্নির উইকেট নিয়েছেন মুজারাবানি। ক্রিজে আছেন লরকান টাকার (৯) ও অ্যান্ডি ম্যাকব্রিন (৪)। 

সব মিলে বেলফাস্টে দাপট ছিল বোলারদের। উইকেট পড়েছে ১৫টি। ক্যাচও পড়েছে ৬টি! দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে মূলত প্রতিরোধ গড়তে পেরেছিলেন ডিওন মেয়ার্স ও শন উইলিয়ামস। মেয়ার্স পেয়েছেন ফিফটির দেখা। ১৪২ বলে খেলেছেন ৫৭ রানের ইনিংস। উইলিয়ামস ৪০ রানের ইনিংস খেলে মেয়ার্সকে সাহায্য করেছেন। চতুর্থ উইকেটে তারা ৬৮ রান যোগ করেন। যা ছিল সর্বোচ্চ। 

 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম