লক্ষ্য ছিল মাত্র ১৫৮ রানের। আয়ারল্যান্ড শনিবার তৃতীয় দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ৩৩ রানে। জিম্বাবুয়ে বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা চার ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নিয়ে বড় ক্ষতি করেন। টপ অর্ডারে ব্যাটিং ধসের মুখে পড়লেও আয়ারল্যান্ড ঘুরে দাঁড়ায় এবং একমাত্র টেস্টে চার উইকেটের নাটকীয় জয় পায়।
নর্দার্ন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে রবিবার আর মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় আয়ারল্যান্ড। লোরকান টাকার (৫৬) ও অ্যান্ডি ম্যাকব্রাইনের অপরাজিত ৫৫ রানে শেষ হাসি হাসে স্বাগতিকরা। ২১ রানে পাঁচ উইকেট পড়ার পর তাদের ৯৬ রানের জুটি দলকে টেনে তোলে।
মার্ক অ্যাডায়ার (অপরাজিত ২৪) জয়সূচক বাউন্ডারি মেরে একদিন হাতে রেখে আয়ারল্যান্ডকে জেতান। স্বাগতিকরা ১৫৮ রান করে ৬ উইকেট হারিয়ে।
দুই ইনিংসে সাত উইকেট নেওয়ার পাশাপাশি ২৮ ও অপরাজিত ৫৫ রান করে ম্যাচসেরা ম্যাকব্রাইন।









