তাসকিন-সানির ঘটনায় ফেসবুকে সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৬, ১৩:২৬আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৪:০৫

নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাস ‘গত ১২ মাস ধরেই তাসকিন-সানিকে এভাবেই বোলিং করতে দেখে আসছি’-এভাবেই গতকাল সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বার্তাটা স্পষ্ট এতদিন কোনও সন্দেহ প্রকাশ না করলে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের সময় কেন।
তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করায় শুধু বাংলাদেশ কোচই নন বিস্মিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষও। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন তারা। 

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিনোদিত করার জন্য আইসিসিকে ধন্যবাদ । (তালি হবে, মৃদু, কনুই না বাঁকিয়ে। কনুই বাঁকা হলেও গোড়ালি বাঁকা করা যাবে না )’ একইভাবে আইসিসির প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে আমানুর রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘আইসিসি যদি এরকম কাণ্ডই করতে থাকে তাহলে সেদিন বেশি দূরে নেই, যেদিন তারা নিজেদের অবস্থান হারিয়ে ফেলবে।
অশ্বিন ও বুমরাহকে নিয়ে বানানো ট্রল। শুধু সমালোচনাই নয় তাসকিন-সানির ঘটনায় ভারতীয় কিছু ক্রিকেটারের বোলিং অ্যাকশনের সন্দেহজনক ডেলিভারি নিয়ে ‘ট্রল’ বানিয়ে সেগুলো পোস্ট করেছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ভারতীয় ক্রিকেটারদের বিশেষ করে স্পিনার অশ্বিন ও পেসার বুমরাহর কিছু ডেলিভারির ছবি দিয়েই এসব ট্রল ঘুরে ফিরছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম