শ্রীলঙ্কা টেস্টে নেই ক্রলি, ইংল্যান্ডের ওপেনিংয়ে লরেন্স

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ২১:১৪আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২১:১৪

আঙুলে চিড় ধরায় শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন জ্যাক ক্রলি। ওপেনিং করবেন ২০২২ সালের শুরুতে সবশেষ টেস্ট খেলা ড্যান লরেন্স।

বাড়তি ব্যাটার হিসেবে যুক্ত করা হয়েছে আনক্যাপড জর্ডান কক্সকে। দ্য হান্ড্রেডে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ডিলন পেনিংটনের স্থলাভিষিক্ত হয়েছেন ওলি স্টোন।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ১০ উইকেটে জয়ের ম্যাচে স্লিপে ক্যাচ ফেলার সময় ডানহাতে কনিষ্ঠায় চোট পান ক্রলি। পরে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় দ্য হান্ড্রেড ও শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছেন। অক্টোবরে পাকিস্তান সফরে ইংল্যান্ডের টেস্ট দলে থাকার লক্ষ্য তার।

ক্রলি চোটে থাকায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ওপেনিং করেন বেন স্টোকস। এজবাস্টনে ২৪ বলে রেকর্ড গড়া হাফ সেঞ্চুরি করলেও লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে থাকবেন না তিনি।  

শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং করতে যাওয়া লরেন্স ১১ টেস্টের ক্যারিয়ারে ৩-৭ সব পজিশনেই ব্যাট করেছেন। এবার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সাত বার ওপেনিং করার অভিজ্ঞতা কাজে লাগানোর পথে তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিতর্কের মুখে পড়া ম্যাথু পটস দলের সঙ্গেই আছেন।

আগামী ২১ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে হবে প্রথম টেস্ট।

ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ম্যাথু পটস, ওলি স্টোন।   

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম