ভ্যান্ডারসের ঘূর্ণিতে ভারতকে ধসিয়ে শ্রীলঙ্কার জয়

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ২২:৩৫আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২২:৩৫

কলম্বোতে জেফ্রি ভ্যান্ডারসে তার বোলিং জাদু দেখালেন। তাতে ধসে পড়লো ভারতের ব্যাটিং লাইনআপ। ৩৪ বছর বয়সী লেগ স্পিনারের স্পিন বিষে নীল সফরকারীরা। ৩২ রানের জয়ে সিরিজে এগিয়ে থাকলো শ্রীলঙ্কা। অন্তত সিরিজ যে তারা হারবে না এটাও নিশ্চিত হলো, তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচ হয়েছিল টাই।

টসে জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম বলেই ওপেনার পাথুম নিসাঙ্কা আউট হলেন। মোহাম্মদ সিরাজের ওই ধাক্কা ঠিক কাটিয়ে ওঠে লঙ্কানরা। আভিষ্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস হাল ধরেন। তাদের ৭৪ রানের জুটি বিচ্ছিন্ন হতে আবারও বিপদ বাড়ে।

১৩৬ রানে ষষ্ঠ উইকেট পড়ে স্বাগতিকদের। তারপর দুনিথ ভেল্লালাগে ও কামিন্দু মেন্ডিস ৭২ রানের জুটিতে দলকে টেনে তোলেন। 

৯ উইকেটে ২৪০ রান স্কোরবোর্ডে জমা করতে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন আভিষ্কা ও কামিন্দু। এছাড়া ভেল্লালাগে ৩৯, কুশল ৩০ ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা ২৫ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ তিন উইকেট নেন। কুলদীপ যাদব পান দুটি উইকেট।

২৪১ রান ডিফেন্ড করতে গিয়ে স্বস্তিতে ছিল না শ্রীলঙ্কা। কারণ রোহিত শর্মা ও শুবমান গিলের শক্ত জুটি ভারতকে সহজ জয়ের আভাস দিয়েছিল। কিন্তু ভ্যান্ডারসে বদলে দেন ম্যাচের চেহারা। ১৪তম ওভারে রোহিতকে ৬৪ রানে থামান এই লেগ স্পিনার। ৯৭ রানের জুটি ভাঙার পর ধস নামে সফরকারীদের ব্যাটিং লাইনে। ১৪৭ রানে ছয় উইকেট পড়ে ভারতের, সবগুলোই নেন ভ্যান্ডারসে।

এরপর অক্ষর প্যাটেল ও ওয়াশিংটনের ছোট প্রতিরোধ ভেঙে দেন আসালাঙ্কা। তাদের জুটি ৩৮ রানে বিচ্ছিন্ন হয়। লঙ্কান অধিনায়ক টানা দুই ওভারে তাদের থামান। ৪৪ রান করেন অক্ষর। ১৫ রান করেন ওয়াশিংটন।
 
ভারতের ইনিংস দুইশ ছাড়াতেই মোহাম্মদ সিরাজের পতন, আসালাঙ্কা নেন তৃতীয় উইকেট। ৪৩তম ওভারের দ্বিতীয় বলে আর্শদীপ সিং রান আউট হতেই শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়। ২০৮ রানে অলআউট হয় ভারত।

ভ্যান্ডারসে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন। এটাই তার প্রথম ফাইফার।  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম