সাকিবের দেশে ফেরা নিয়ে যা বললো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৫:৫০আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৫:৫৬

কানাডার গ্লোবাল লিগ খেলতে সাকিব আল হাসান এখন কানাডায়। আগামী ১২ আগস্ট পর্যন্ত তার অনাপত্তিপত্র দেওয়া আছে। সেই হিসেবে আগামী ১৩ আগস্ট তার দেশে ফেরার কথা তার। এমনটাই জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ১৩ আগস্ট দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজ ৭ আগস্ট। তার আরও ২-৩টি খেলা রয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করে, তার পরিকল্পনা জানার চেষ্টা করবো।’

ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে ঘটেছে ক্ষমতার পালাবদল। রাষ্ট্রপতির আদেশে ভেঙে দেওয়া হয়েছে সংসদ। বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এই সংসদের সদস্য ছিলেন। এই অবস্থায় সাকিবের নিরাপত্তার ঘাটতি আছে কিনা এমন প্রশ্নে নাফিস বলেছেন, ‘নিরাপত্তার ব্যাপার রয়েছে। এখানে নিরাপত্তার ব্যাপার সবার রয়েছে। আপনার রয়েছে, সিনিয়র ভাইদেরও রয়েছে।’

নাফিস আরও বলেছেন, ‘সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার। গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান আর সংসদ সদস্য নন। উনি এখন ক্রিকেটার। প্রত্যেকটা মানুষের নিরাপত্তা শঙ্কা রয়েছে। যেহেতু ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে তারপর তার বাংলাদেশ ক্রিকেট দলে যোগদানের কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল এখন পর্যন্ত কিন্তু পাকিস্তান সফরের দল ঘোষণা করেনি। বাংলাদেশ দল যখন উনারা ঘোষণা করবেন, সে যদি দলে থাকেন তাহলে একরকম। সে যদি দলে না থাকেন তাহলে তার এনওসি কাজে লাগছে না।’

আগস্টের মাঝামাঝি বাংলাদেশ দল দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে। এই দুটি টেস্টে সাকিবের খেলার কথা জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যেহেতু এখনও দল ঘোষণা করা হয়নি, এই কারণে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এই প্রসঙ্গে শাহরিয়ার নাফিস বলেছেন, ‘একটা প্রশ্ন সাকিব আল হাসান অ্যাভেইলেবল আছে কিনা। আরেকটা প্রশ্ন, সাকিব নির্বাচিত হচ্ছেন কিনা। আমরা মনে হয় সার্বিক পার্থক্যটা সবাই বুঝি। ওটার ওপর নির্ভর করে আমরা আমাদের কাজটা করবো। যদি উনি নির্বাচিত হন তাহলে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তান যাবেন। আবার যদি নির্বাচিত না হন, তাহলে নিজ থেকে পাকিস্তান যাবেন কিনা সেটাও দেখা যাবে। সব কিছু নির্ভর করছে তার নির্বাচিত হওয়ার পর। এরপর বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়নি। চলমান আছে। বোর্ডের সিদ্ধান্তের বিষয়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক