পাঁচ বছর নিষিদ্ধ আফগানিস্তানের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১৯:১৩আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৯:১৬

ঘরোয়া লিগে দুর্নীতি কার্যকলাপের দায়ে সাবেক টপ অর্ডার ব্যাটার ইহসানউল্লাহ জানাতকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আরও তিন জন অজ্ঞাতনামা খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তাধীন ছিলেন বলে জানিয়েছে বোর্ড।

২৬ বছর বয়সী ইহসানউল্লাহ সাবেক আফগান অধিনায়ক ও নির্বাচক নওরোজ মঙ্গলের ছোট ভাই। আফগানিস্তানের জার্সিতে ৩ টেস্ট, ১৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

এসিবি জানিয়েছে, ‘২০২৪ সালের কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী আচরণবিধি লংঘন করার দায়ে সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছেন জানাত। তিনি দুর্নীতি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

শামশাদ ইগলসের হয়ে এই বছরের কাবুল লিগে চার ইনিংসে ৭২ রান করেন ইহসানউল্লাহ। দলটি ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। তার শাস্তি শুরু হবে এখন থেকে।

এর আগে ২০২০ সালে দুর্নীতিবিরোধী আচরণবিধি লংঘন করায় ছয় বছরের জন্য নিষিদ্ধ হন আফগানিস্তানের সাবেক খেলোয়াড় শফিকউল্লাহ শাফাক।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম