দুর্নীতির দায়ে অভিযুক্ত লঙ্কান স্পিনার

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৪, ১৫:৩১আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৫:৫১

লঙ্কা প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কার বামহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমে। আইসিসি তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে।

২৫ বছর বয়সীর বিরুদ্ধে অভিযোগ ভবিষ্যৎ আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে গোপন করেছেন তিনি। একইভাবে ২০২১ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে সতীর্থ খেলোয়াড়কে ফিক্সিংয়ে জড়ানোর প্রস্তাবও আসে তার কাছে। যদিও সেসব খবরও তিনি গোপন করেছেন।  

শুধু প্রস্তাবের কথাই গোপন করেননি। তদন্তেও অসহযোগিতা করেছেন। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া বিভিন্ন বার্তা মুছে ফেলেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে জয়াবিক্রমাকে ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

টেস্ট দিয়ে জয়াবিক্রমার আন্তর্জাতিক অভিষেক ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত ৫টি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ২০২২ সালে। লঙ্কা প্রিমিয়ার লিগে যে আসরে (২০২১) নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেবার জাফনা কিংসের হয়ে খেলেছেন। ওই আসরে জাফনা ঘরে তোলে দ্বিতীয় শিরোপা। যদিও সেবার দলের হয়ে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন তিনি। নিয়েছেন দুটি উইকেট। এই বছর জয়াবিক্রমা খেলেছেন ডাম্বুলা সিক্সার্সে।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম