বাভুমা, ডি জর্জির ব্যাটে দক্ষিণ আফ্রিকা ফ্রন্টফুটে

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ১১:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১১:৫৭

বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ওপেনার টনি ডি জর্জি ও অধিনায়ক টেম্বা বাভুমার হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আধিপত্য দেখিয়েছে। ত্রিনিদাদে ভারী বর্ষণে প্রথম দিন মাত্র ১৫ ওভারের খেলা শেষ হয়েছিল ১ উইকেটে ৪৫ রানে। বৃহস্পতিবার তারা খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩৪৪ রানে।

ডি জর্জি ১৪৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৮ রান করেন। বাভুমার সঙ্গে চতুর্থ উইকেটে তার জুটি ছিল ৫১ রানের। 

বাভুমা এরপর ডেভিড বেডিংহ্যামকে (২৯) নিয়ে ৫০  ও রায়ান রিকেটলটনের (১৯) সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন। ১৮২ বলে ৭ চার ও ১ ছয়ে ৮৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন প্রোটিয়া অধিনায়ক।

কাইল ভেরিয়েন্নে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ বিকেলে জোমেল ওয়ারিকান পরপর দুই বলে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চারশর মধ্যে অলআউট করার সম্ভাবনা জাগান। এই বোলার নেন তিন উইকেট।

উইয়ান মুল্ডার ৩৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ১২ রানে অপরাজিত ছিলেন কাগিসো রাবাদা।

কেমার রোচ, জেডেন সিলস নেন দুটি করে উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী