ট্রেনের ধাক্কায় থর্পের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ২১:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২১:৩৬

ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পের মৃত্যু নিয়ে এবার নতুন তথ্য জানা গেলো। তার স্ত্রী আমান্ডা সোমবার নিশ্চিত করেন, আত্মহত্যা করেছেন ৫৫ বছর বয়সী সাবেক ব্যাটার। অনুসন্ধানে উঠে এলো, একটি রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি।

ওকিং শহরের সারে আদালত জানান, লন্ডনের দক্ষিণ পশ্চিমে অবস্থিতে ইশার রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ওই ঘটনায় মারাত্মকভাবে আহত হন থর্প এবং ৪ আগস্ট সকালে মারা যান। আদালতে সংক্ষিপ্ত শুনানি চলাকালে অনুসন্ধানের দায়িত্বে থাকা কর্মকর্তা সিমন উইকেন্স জানান, একাধিক আঘাত পেয়ে থর্পের মৃত্যু হয়েছে।

ওই কর্মকর্তা শুধু থর্পের পরিবারের প্রতিই নয়, তার জীবন ও ক্যারিয়ার ঘনিষ্ঠ প্রত্যেককে আন্তরিক সমবেদনা জানান।

থর্পের মৃত্যুর এক সপ্তাহ পর সোমবার তার স্ত্রী আমান্ডা জানান, আত্মহত্যা করেছিলেন সাবেক ক্রিকেটার। তীব্র বিষণ্নতা ও হতাশায় ভুগে নিজের জীবন নিজেই কেড়ে নিয়েছেন।

২০২২ সালের মে মাস থেকে মানসিক অসুস্থতায় ভুগছিলেন থর্প। সারের সাবেক ব্যাটারের স্ত্রী আমান্ডা জানান, দুই বছর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারপর আর সুস্থ হননি।

দ্য টাইমসে থর্পের সাবেক সতীর্থ মাইকেল আথারটনকে আমান্ডা বলেছেন, ‘গত দুই বছর ধরে গ্রাহাম তীব্র বিষণ্নতা ও হতাশায় ভুগছিল। আশাবাদী থাকলেও সে বিষণ্ন ও হতাশ ছিল, একসময় তা তীব্র হয়ে উঠেছিল। আমরা পরিবার হিসেবে তাকে সমর্থন দিয়েছিলাম। তার অনেক চিকিৎসা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোর কোনোটা কাজ করেনি।’

তিনি আরও বলেন, ‘মাঠে সে মানসিকভাবে অনেক শক্তিশালী হিসেবে সুপরিচিত ছিল এবং তার শারীরিক অবস্থাও ভালো ছিল। কিন্তু মানসিক অসুস্থতা বড় অসুখ এবং যে কাউকে কাবু করতে পারে। কিন্তু একজন স্ত্রী ও দুই কন্যাকে পেয়েও, যাদেরকে সে ভালোবাসে এবং যারা তাকে ভালোবাসতো, সুস্থ হয়ে উঠতে পারেনি।’

সাম্প্রতিক সময়ে অবস্থা আরও খারাপ হতে দেখেছেন আমান্ডা, ‘সাম্প্রতিক সময়ে সে খুব অসুস্থ ছিল। সে বিশ্বাস করতো আমরা তাকে ছাড়া আরও ভালো থাকবো। তার এমন চিন্তায় আমরা বিপর্যস্ত ছিলাম, তারপর সে আত্মহত্যা করলো।’

তার ২২ বছর বয়সী মেয়ে কিটি বলেছেন, ‘আমরা এটা নিয়ে কথা বলতে লজ্জিত নই। এখানে লুকানোর কিছু নেই, কোনও অস্বস্তি নেই। আমরা তাকে আগেও সুস্থ করতে চেষ্টা করেছি, তাকে বাঁচাতে চেয়েছিলাম। এখন এই খবরটা সবাইকে দেওয়া উচিত। কতটা ভয়ানক ব্যাপার। আমরা এখন এই ব্যাপারে সচেতনতা তৈরি করবো।’ 

১৯৯৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংলিশদের হয়ে ১০০ টেস্ট খেলা থর্প ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। আফগানিস্তানের হেড কোচ হিসেবে নাম ঘোষণার পর পরই ২০২২ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 

থর্প খেলোয়াড়ি জীবনে ৬ হাজার ৭৪৪ রান করেছেন। যেখানে হাফসেঞ্চুরি আছে ১৬টি। ওয়ানডেও খেলেছেন ৮২টি। তাছাড়া সারের হয়ে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেছেন। যেখানে তার সংগ্রহ ২০ হাজার। 

২০১০ সালেই ইংল্যান্ডের শীর্ষ ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন থর্প। তার পর ক্রিসসিলভার উডের অধীনে সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন। ২০২২ সালের মার্চে আফগান দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। কিন্তু দুর্ভাগ্য। তার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম