মাশরাফিতে মুগ্ধ ধর্মশালার অমিত

রবিউল ইসলাম, ধর্মশালা থেকে
১১ মার্চ ২০১৬, ১৯:৪৩আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:৪৬

মাঝে ধর্মশালার অমিত।বাংলাদেশ ক্রিকেটের ভক্ত এখন পুরো বিশ্বব্যাপী। গত দেড় বছরে এটা আরও বেড়েছে। আগে সাকিবকে ঘিরেই ছিল বাংলাদেশের ক্রিকেট পরিচিতি। তবে এখন শুধু সাকিবকে ঘিরে নয়; মাশরাফি-মুস্তাফিজদের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের সুনাম ছড়িয়ে পড়ছে সাড়া বিশ্বেই।
ক্রিকেট খুব একটা জনপ্রিয় নয় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। তারপরও কিছু লোক ক্রিকেটের খোঁজ খবর রাখেন। বিশ্বব্যাপী তারকা ক্রিকেটারদের নিয়ে তাদের মনের মধ্যে রোমাঞ্চ কাজ করে। তবে অদ্ভূত হলেও সত্য ভারতীয় দলে যেখানে মহাতারকার সমারোহ; সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের ভক্ত খুঁজে পাওয়া দুষ্করও বটে। কিন্তু এই সম্ভাবনা মিথ্যা করে দিয়ে ধর্মশালাতে মাশরাফি এক ভক্তের সন্ধান পাওয়া গেলো। নাম তার অমিত। তিনি ধর্মশালার অপো মোবাইল ফোনের শো রুমে সেলসম্যান হিসেবে কাজ করেন। মাশরাফিতে দারুণ মুগ্ধ তিনি।

বাংলাদেশের অনেকের কাছেই মাশরাফি যেমন এখন কিংবদন্তি, অমিতের কাছেও তাই। পাহাড়ঘেরা ধর্মশালায় তাই ক্রিকেট জনপ্রিয় না হলেও অমিতের কাছে মাশরাফি রীতিমতো দূর আকাশের তারা। যে তারা ছোঁয়ার আনন্দে আত্মহারা এই ভারতীয় ‘ম্যাশভক্ত’।

ভাগ্যক্রমে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এসেছিলেন অমিত। তার সুযোগ হয়েছিল সেখানে টসের সময় মাঠে উপস্থিত থাকার। মাশরাফিকে কাছে পেয়েই আবদার ধরে বসেন ছবি তোলার। মাশরাফিও না করেননি।

কথা প্রসঙ্গে দারুণ সেই অভিজ্ঞতা খুব আগ্রহ নিয়েই বাংলা ট্রিবিউনকে বলেন অমিত। তিনি বলেন, ‘আপনাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা হয়েছিল হিমাচল স্টেডিয়ামে। যেদিন নেদারল্যান্ডসের সঙ্গে আপনাদের দল খেলেলো। টস করতে গিয়ে মাশরাফিকে সামনে পাই। সুযোগটা হাতছাড়া করিনি। একটি সেলফি তুলে নিয়েছি। সেলফি তোলার কথা বলতে উনিই এগিয়ে আসেন। পরে নেদারল্যান্ডস অধিনায়কও যোগ দেন।’

একটি ছবি তুলেই মাশরাফিকে অসাধারণ এক মানুষ- সার্টিফিকেট দিয়ে দিলেন ধর্মশালার এই ক্রিকেট সমর্থক। তিনি বলেন, ‘মাশরাফি অসাধারণ একজন ভালো মানুষ। খুবই আন্তরিক। তার মধ্যে কোনও অহংকার নেই। না হলে এতো বড় তারকা হয়েও সে নিজ থেকেই ছবি তুলতে এগিয়ে আসে? আমি তাকে খুবই পছন্দ করি। বলতে পারেন তার খুব বড় ভক্ত আমি। আর ছবি তোলার পর আরও বড় ভক্ত হয়ে গেছি। তার জন্য সব সময় প্রার্থনা করবো। সেই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যও কামনা করছি।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম