বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে থাকছে না দর্শক

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৫:২৫আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৫:৩০

পাকিস্তান-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটি শুরু হবে ৩০ আগস্ট। প্রথম টেস্টে দর্শকের উপস্থিতি নিশ্চিত থাকলেও দ্বিতীয় টেস্টে থাকছে না সেই ব্যবস্থা। করাচির জাতীয় স্টেডিয়ামে নির্মাণকাজ চলমান থাকায় দর্শকহীন অবস্থায় এই টেস্ট মাঠে গড়ানোর কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত আগামী বছরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে ভেন্যু সংস্কারের অংশ হিসেবে স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম চলছে। একইরকম কার্যক্রম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও হচ্ছে।

১৯৯৬ সালের পর আইসিসির কোনও টুর্নামেন্ট দেশটিতে হতে যাচ্ছে। সেই লক্ষ্যে আয়োজন ত্রুটিমুক্ত রাখতে স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম চলমান।

এই ঘোষণার সঙ্গে সঙ্গে দ্বিতীয় টেস্টে টিকিট বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যারা টিকিট কিনেছেন, তাদের রিফান্ড দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তকে কঠিন আখ্যা দিয়ে পিসিবি বিবৃতিতে বলেছে, ‘দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’

বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ দল এরই মধ্যে লাহোরে পৌঁছে গেছে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম