অবশেষে স্থায়ী স্টেডিয়াম পাচ্ছে আয়ারল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১৩:২২আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৩:২২

দেশের মাটিতে স্থায়ী স্টেডিয়াম না থাকায় অনেক দিন ধরেই ভুগছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। অথচ টেস্ট খেলুড়ে দেশ তারা। যে কারণে এই বছর অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েও সেটি স্থগিত করতে হয়েছে। অবশেষে ডাবলিনের ন্যাশনাল স্পোর্টস ক্যাম্পাসে স্থায়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের অনুমোদন দিয়েছে আইরিশ সরকার। সেখানে থাকবে হাই পারফরম্যান্স সেন্টারও।    

মূলত ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ডের সঙ্গে সেই আসরটির অন্যতম আয়োজক তারা। 

ওয়ানডে খেলার জন্য আয়ারর‌্যান্ডের আপাতত চারটি মাঠ রয়েছে। যেগুলো হলো ম্যালাইহাড, ক্লনটার্ফ, স্টরমন্ট ও ব্রিডি। যদিও সবগুলোই হচ্ছে ক্লাব ক্রিকেট গ্রাউন্ড। নেই স্থায়ী বসার সুবিধাও। শুধু অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হয়ে থাকে। সেক্ষেত্রে একটি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অস্থায়ী অবকাঠামোর জন্য ব্যয়টা অনেক।। তাই সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ঘরের ম্যাচগুলো তারা ইংল্যান্ডেই আয়োজন করেছে। এই বছর আবার প্রোটিয়াদের আবু ধাবিতে আতিথ্য দেবে। ফলে নতুন স্টেডিয়াম হলে এই সংকট দূর করবে আইরিশদের। 

পুরো প্রজেক্টটি পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হবে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম