বাংলাদেশি স্পিনারদের প্রশংসায় ভাসালেন মুশতাক

বাংলাট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৯:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৯:৩৭

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। অনুশীলনের সুবিধার জন্য একটু আগে ভাগেই পাকিস্তানে সফরে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমদ।

মুশতাকের অধীনে বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট উন্নতি করছেন। রিশাদ হোসেনের উন্নতি সবার চোখে পড়েছে। আগে থেকেই দলে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন মুশতাক, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি তারা ম্যাচের মোমেন্টাম ধরতে পারে। তাইজুল, মিরাজরা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। রিশাদ উন্নতি করছে। সবচেয়ে বড় দিক, তারা খুব ভালো শ্রোতা। যে কোনও পরামর্শ মন দিয়ে শোনে। তাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।’

পাকিস্তানের বিপক্ষে টেস্টে কেমন কম্বিনেশন হবে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আগে উইকেট দেখতে হবে। পরিবেশ বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো। তার আগে আসলে এসব নিয়ে বলা যায় না। আমাদের দলের কম্বিনেশন সবদিক থেকেই ভালো। ছেলেরা মাঠে নামতে তৈরি হচ্ছে।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম