নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

সম্ভাব্য ভেন্যু আমিরাত, আরও সময় চাইছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৫:৩১আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৫:৩১

রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক মর্যাদা হারানোর ঝুঁকিতে। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডও (বিসিসিআই) আয়োজক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার পর সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে এসেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুবাই কিংবা আবুধাবিকে বিকল্প হিসেবে ভাবছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সময় চেয়েছে। ধারণা করা হচ্ছে, ২০ আগস্টেই একটা সিদ্ধান্ত এসে যাবে। ওই দিন পরিচালকদের অনলাইন মিটিং আছে।

বৃহস্পতিবার একজন বিসিবি কর্মকর্তা বলেছেন, ১৫ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও আইসিসির কাছে আরও ৫ দিন সময় চেয়েছে বোর্ড। 

ভারতকে আদর্শ বিকল্প মনে করা হলেও বিসিসিআই বহুবিধ কারণে, বিশেষ করে আবহাওয়ার কথা ভেবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তাদের সেক্রেটারি জয় শাহ এক বক্তব্যে সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ভারত এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। 

বিসিবি আশা ছাড়ছে না। এরই মধ্যে সেনাবাহিনী প্রধানের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিতকরণের ব্যবস্থা নিতে অনুরোধ করেছে তারা। 

জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ না হলে আইসিসি এমন একটা দেশ খুঁজছে, বাংলাদেশের সঙ্গে যার সময় প্রায় কাছাকাছি এবং আবহাওয়া কন্ডিশনও একইরকম। সেক্ষেত্রে আরব আমিরাতকে উপযুক্ত মনে করা হচ্ছে। আমিরাতের ক্রিকেট বোর্ডও এই ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাও আয়োজক হওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। 

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ার্মআপ ম্যাচ। টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ অক্টোবর, শেষ হবে ওই মাসের ২০ তারিখ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম