সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শুনলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ১৪:০০আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৪:২৮

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো বাংলাদেশ। সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়। গ্রোয়িন ইনজুরিতেই ছিটকে গেছেন তিনি। তার বদলি কারও নাম এখনও ঘোষণা করা হয়নি। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা মেইল পেয়েছি, যেখানে বলা হয়েছে মাহমুদুল ডান কুঁচকিতে চোট পেয়েছেন। এই অবস্থায় তার তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন।’

পাকিস্তানে আগে ভাগে সফর করা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন মাহমুদুল। ইসলামাবাদে পাকিস্তান শাহীনের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই চোট পেয়েছেন তিনি। যে কারণে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি। তবে চোট পাওয়ার আগে ভালো ছন্দে ছিলেন। প্রথম ইনিংসে উপহার দিয়েছেন ৬৫ রানের ইনিংস। শাহীনের বিপক্ষে এইচপি ইউনিটের হয়ে চারদিনের ম্যাচে ব্যাট করার সময়ও খেলেছেন ৬৯ ও ৬৫ রানের দারুণ দুটি ইনিংস।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট। দ্বিতীয় টেস্ট করাচিতে শুরু ৩০ আগস্ট। 

/এফআইআর/          
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের