এবার মুশফিকের আঙুলে চোট  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ১৬:০৯আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৬:০৯

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো বাংলাদেশ। নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় গ্রোয়িন ইনজুরিতে ছিটকে গেছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ভুগছেন আঙুলের চোটে। যদিও আশা করা হচ্ছে ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ম্যাচে আঙুলে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি মুশফিক। তবে তার চোট গুরুতর নয় বলে জানা গেছে। প্রথম টেস্টের আগে সেরে উঠার আশা করছেন তিনি নিজেও। শনিবার গণমাধ্যমে পাঠানো ভিডিওতে ব্যাটিংয়ে না নামার কারণ হিসেবে তিনি জানান, ‘আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সেরে উঠে প্রথম টেস্ট খেলব।’

লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটর বাইরে থাকার কারণে টেস্ট দলের মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়দের ‘এ’ দলের হয়ে খেলতে পাঠানো হয়েছিল। যদিও লাভ হয়নি তাতে। রানের দেখা পাননি মুশফিক, মুমিনুল ও জাকির। জয় হাফ সেঞ্চুরি পেলেও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

এই অবস্থায় টেস্ট সিরিজের আগে ‘এ’ দলের হয়ে অনুশীলনটা ঠিকঠাক কাজে লাগাতে না পারার আক্ষেপ মুশফিকের কন্ঠে, ‘এমনিতে ভালোই কাটছে। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়া সুবিধাজনক ছিল না। পাকিস্তান শাহিনস খুব ভালো খেলেছে। উমর ভালো ব্যাট করেছে। নাসিম, মীর হামজা খুব ভালো বল করেছে। আমাদের-এ দলে কিছু তরুণ খেলোয়াড় ছিল। আশা করি তারা অনেক কিছু শিখেছে। দুইটা টেস্ট সামনে। এই দল থেকে যারা টেস্ট স্কোয়াডে যাচ্ছে, তাদের একটু সুবিধা হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম