দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১২:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১২:৫৭

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার এক সপ্তাজের মধ্যে যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। 

খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির জন্যই স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করতে চান তিনি। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনও একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে আপনারা সংবাদ পাবেন।’

এছাড়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম