ধর্মশালায় ফের তামিম ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১১ মার্চ ২০১৬, ২২:৪৮আপডেট : ১১ মার্চ ২০১৬, ২২:৫০

বিধ্বংসী ইনিংস খেলার পথে তামিম ভোর রাত থেকে ধর্মশালাতে বৃষ্টি হলেও ঝড় হয়নি। বৃষ্টি থামার পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ শুরু হতেই শুরু হলো ঝড়। ফের তামিম ঝড় দেখলো ধর্মশালা। 

এদিন টস হেরে আইরিশ অধিনায়কের কাছ থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। শুরু থেকেই আইরিশ বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন তামিম ইকবাল। আগের ম্যাচে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকলেও শুক্রবার আইরিশদের বিপক্ষে ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন ড্যাশিং এই ওপেনার।

জর্জি ডকরালের বলে পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দেওয়ার আগে তামিম ২৬ বলে ৩ চার ও ৪ ছয়ে তার ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। দ্বিতীয় ওভারে বয়েড রানকিংকে স্কোয়ার লেগের ওপর দিয়ে ইনিংসের প্রথম ছয়টি মারেন তামিম। ওই ওভারেই হাত খুলে যায় ড্যাশিং এই ওপেনারের। এরপর উড়িয়ে মারতে থাকেন তামিম। যদিও ৩৭ রানে জীবন পেয়েছেন। জীবন ফিরে পেয়ে তামিম বাড়তি ১০ রান যোগ করতে পেরেছেন।

বেশকিছু দিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ক্রিকেট খেলছেন তামিম ইকবাল। বিপিএল শেষ করে পিএসএলেওদারুন পারফরম্যান্স করেছেন তিনি। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম