আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি হাথুরুসিংহের সহমর্মিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৮:২৯আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২২:২৭

প্রায় দেড় মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলেছে। এই সময়টাতে অনেক শিক্ষার্থী-পুলিশ ছাড়াও বহু সাধারণ মানুষ মারা গেছে। লম্বা আন্দোলনের পর গত ৫ আগস্ট সরকার পতন হয়। এই আন্দোলনে নিহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে কোটা আন্দোলনে নিহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেছেন,  '(বাংলাদেশের গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)।'

হাথুরুসিংহে বিশ্বাস করেন খেলার মাধ্যমেই সকল মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে উঠবেন, ‘অবশ্যই শতভাগ (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ভালো লাগবে।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী