দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই প্রথম দায়িত্ব নতুন সভাপতির

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১৪:১৮আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:১৫

প্রথমবার বিসিবি সভাপতি হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফারুক আহমেদ। নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, প্রথম দায়িত্ব দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।

বুধবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে বিসিবির মিডিয়া বিভাগের দেওয়া এক ভিডিও বার্তায় নতুন সভাপতি বলেছেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। পাশাপাশি দলকে একটা জায়গায় দেখতে চাই। এটা তো অনেক বড় ব্যাপার। তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে কী হয়নি, অনেক প্রশ্ন আছে। তবে আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

ফারুক আহমেদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ। অন্য দিকে তাকাতে চান না তিনি, ‘যদি আমরা বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে মাথায় রাখি, তাহলে আমাদের কাজগুলি সহজ হবে। অন্যদিকে আমরা যেন ডাইভার্ট না হয়ে যাই। বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের