বোর্ড আর লিগগুলোকে একসঙ্গে কাজ করার প্রস্তাব সাউদির

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ১৪:৪৬আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৪:৪৬

জাতীয় দল ছাপিয়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহ ক্রিকেটারদের। বিশেষ করে নিউজিল্যান্ডের বড় তারকারা সম্প্রতি বিদেশি লিগ খেলতে কেন্দ্রীয় চুক্তি এড়িয়ে গেছেন। এই অবস্থায় ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সমন্বয়ের প্রযোজনীয়তা দেখছেন নিউজিল্যান্ড টেস্ট অধিনায়ক টিম সাউদি। আশা করছেন, বোর্ড আর ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়তো এক হয়ে কাজ করবে। যাতে ক্লাব বনাম দেশের ক্রিকেটকে বেছে নেওয়ার বিষয়টা আরও সহজতর হয়ে ওঠে।

সম্প্রতি বড় তারকাদের জাতীয় দল বাদ দিয়ে বিদেশি লিগ বেছে নেওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডকেই বড় ধাক্কাটা খেতে হয়েছে। তারকা ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনেরা কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

দুই বছরের জন্য বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সে চুক্তিবদ্ধ করা ফিন অ্যালেনও এই তালিকায় সম্প্রতি যোগ দিয়েছেন। এই তালিকায় আছেন ডেভন কনওয়েও। কনওয়ে যদিও নৈমিত্তিক চুক্তি গ্রহণ করেছেন। যার অর্থ আসন্ন মৌসুমে ৯টি টেস্টের সবগুলোতেই খেলবেন তিনি। শুধু জানুয়ারিতে সাদা বলের সিরিজ মিস করবেন। কারণ ওই সময় উইলিয়ামসনের মতো এসএ-টুয়েন্টিতে খেলবেন তিনি।   

এই পরিস্থিতিতে টিম সাউদি একটা উপায় বেছে নেওয়ার কথা বলছেন। মুম্বাইয়ে সিয়াট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এই পর্যায়ে এটা স্পষ্ট যে, ফ্র্যাঞ্চাইজি লিগ ও ফ্র্যাঞ্চাইজি বিশ্ব ক্রমবর্ধমানভাবে বড় হচ্ছে। এখন আন্তর্জাতিক বোর্ড ও লিগগুলো যদি কোনওভাবে এক সঙ্গে কাজ করে, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। কারণ টেস্ট ক্রিকেট এখনও অনেক ক্রিকেটারের সর্বোচ্চ পর্যায়ের ফরম্যাট।’

যখন প্রশ্ন করা হলো এই পরিস্থিতির সমাধান কী করে সম্ভব? এমন প্রশ্নে সাউদি বলেছেন, ‘আমার কাছেও এর উত্তর নেই। এই মুহূর্তে মনে হয়, অনেকের কাছেই এর জবাব হয়তো নেই। তাই বোর্ড ও তার খেলোয়াড়দের জন্য কোনটা ভালো, সেটা খুঁজে বের করা উচিত। নিউজিল্যান্ড যে প্রক্রিয়া অনুসরণ করেছে, তাতে তারা মনে করছে হয়তো সেটা আগামী ১২ মাসের জন্য সেরা পন্থা। আমার মনে হয় না কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে তার পরেও কিউইদের হয়ে খুব বেশি ক্রিকেট মিস করবে। তাদের ক্ষেত্রে এমনটা করার ব্যাপারে শিথিলতা হয়তো দেওয়া হয়েছে, কিন্তু তারা নিউজিল্যান্ডের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই বিষয়টার জন্যই নৈমিত্তিক চুক্তির বিষয়টা এসেছে।’ 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম