শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ছয় দিনের!

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৪, ২০:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২০:৩৫

গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের সিরিজ শুরু ১৮ সেপ্টেম্বর। সাদা পোশাকে দুই দলের লড়াই চলমান থাকতেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। ২১ সেপ্টেম্বর নির্বাচনের দিনে খেলা হবে না। তাই প্রথম টেস্ট হতে যাচ্ছে ছয় দিনের।

২০০৮ সালে ঢাকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্টের পর প্রথমবার এই সংস্করণে একদিনের বিরতি থাকছে। ওইবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কারণে রেস্ট ডে দেওয়া হয়।

শ্রীলঙ্কায় সবশেষ রেস্ট ডে হয়েছিল ২০০১ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে। ওইবার বৌদ্ধদের ধর্মীয় উৎসবের ছুটি ছিল। 

নিউজিল্যান্ডের ব্যস্ত সূচি শুরু হতে যাচ্ছে। গ্রেটার নয়ডাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে তারা যাবে শ্রীলঙ্কা। এই বছর শেষ হওয়ার আগে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে কিউইরা। তারপর ডিসেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম