বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১০:১৫আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০:৩৭

উজানের ঢল আর ভারী বৃষ্টিতে হঠাৎ সৃষ্ট বন্যায় দেশের ১১টি জেলা বন্যাকবলিত। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০ জনের মতো। এখন পর্যন্ত ৭ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের ক্রিকেটাররা। তাদের সঙ্গে এবার একই আহ্বান জানালেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। 

প্ল্যাটফর্ম এক্সে বন্যা কবলিত একটি অঞ্চলের ছবি দিয়ে রিজওয়ান লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হানায় আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার আহ্বান করছি।’

তার পরেই ইংরেজিতে লেখা সেই পোস্টটা শেষ হয়েছে বাংলা ভাষায়, ‘ আমরা আপনাদের পাশে আছি।’

প্ল্যাট ফর্ম এক্সে দেওয়া রিজওয়ানের পোস্ট।

রিজওয়ান এখন রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে খেলছেন। প্রথম ইনিংসে খেলেছেন ১৭১ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করেই পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানের বড় স্কোর করে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম