ম্যাচসেরার পুরস্কার বন্যার্তদের উৎসর্গ করলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ আগস্ট ২০২৪, ১৬:৩৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮:৪৪

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। এই জয়ে অবদান রাখা মুশফিকুর রহিম জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তাতে পাওয়া আর্থিক পুরস্কারের পুরোটাই বন্যার্তদের উৎসর্গ করেছেন তিনি।

রবিবার পাকিস্তানের বিপক্ষে দারুণ এই জয়ে দলের সবার কম বেশি অবদান থাকলেও সবচেয়ে বেশি অবদান মুশফিকুর রহিমের। তার অনবদ্য ১৯১ রানের ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ১১৭ রানের লিড নিতে পেরেছে। স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরা হয়েছেন মুশফিক। এদিন ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে সেই অর্থ দেশে বন্যা দুর্গতদের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন তিনি।

পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘আমি একটা ঘোষণা দিতে চাই। বাংলাদেশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি আমার প্রাইজমানি দান করছি।’
 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম