পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ শেষ হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। ইসলামাবাদে আগামীকাল বেলা ১১টায় প্রথম ম্যাচ। ২৮ ও ৩০ আগস্ট পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে।
ইসলামাবাদে শাহিনসের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচেই ড্র হয়েছে। ওই সিরিজে সফরকারীদের নেতৃত্ব দিয়েছিলেন এনামুল হক বিজয়। অভিজ্ঞ এই ক্রিকেটার ওয়ানডে সিরিজেও আছেন। এছাড়া চার দিনের ম্যাচে না খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বাংলাদেশ ‘এ’ দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।









