সাকিবের বিরুদ্ধে হত্যার অভিযোগ মিথ্যা: মুমিনুল

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ০০:৪৫আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১:৪৩

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ৫ আগস্ট গণভ্যুত্থান চলাকালে পোশাককর্মী রুবেল নিহত হলে বৃহস্পতিবার তার বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামির তালিকায় ছিলেন সাবেক সাংসদ সাকিব। বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক দাবি করেছেন, তার সতীর্থের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তার মতে, এই মামলা করা হয়েছে তাকে হেনস্তা করার জন্য।

রবিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের পর মুমিনুল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

তিনি আরও লিখেছেন, ‘যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

এই মামলায় ১৪৭ আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী ও সাংসদও রয়েছেন। এফআইআরে সাকিবকে আসামির তালিকায় রাখা হয়েছে ২৮তম স্থানে। 

টেস্ট চলাকালে সাকিবকে ম্যাচ থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয় বিসিবির কাছে। এনিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জরুরি বৈঠক করেন। তিনি জানান, ম্যাচ শেষ না হওয়ার আগে এই ইস্যুতে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।

এই চাপের মধ্যেও সাকিব দুই ইনিংসে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম