সাকিবের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত: শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৪, ১২:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:৫৭

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে চলছে নানামুখী আলোচনা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে পোশাককর্মী রুবেল নিহত হলে বৃহস্পতিবার তার বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত। 

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়ক শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। এই মামলায় ১৪৭ আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যও রয়েছেন। এফআইআরে সাকিবকে আসামির তালিকায় রাখা হয়েছে ২৮তম স্থানে। 

এদিকে, মামলার চাপ মাথায় নিয়েই সাকিব দুই ইনিংসে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম