টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে শনিবারের ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। নাগপুরে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
দুই দলই বাছাই পর্বের ‘বি’ গ্রুপে দুটি করে ম্যাচ জিতে নিয়েছে। ফলে এই ম্যাচটি যেই জিতবে সেই নিশ্চিত করবে চূড়ান্ত পর্বের টিকিট।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে এখনও হারাতে পারেনি জিম্বাবুয়ে। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে আফগানরা।
/এফআইআর/








