তুমুল বৃষ্টিতে আড্ডায় দিন কাটলো টাইগারদের

রবিউল ইসলাম, ধর্মশালা থেকে
১২ মার্চ ২০১৬, ১৮:০৮আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:২৯

তুমুল বৃষ্টিতে আড্ডায় দিন কাটলো টাইগারদের মাঠে অনুশীলন নেই, শনিবার হিমাচল প্রদেশের ধর্মশালাতে মাশরাফিবাহিনীর দিন কেটেছে অবসর-আড্ডায়। যদিও টাইগারদের এদিন পরিকল্পনা ছিল ধর্মশালারা সৌন্দর্য উপভোগ করা। কিন্তু বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল! তাই শেষমেষ পুরো দিনই হোটেলে কাটিয়েছেন ক্রিকেটাররা।

হোটেলবন্দি থাকলেও ধর্মাশালার সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত থাকেননি তারা। সবাই মিলে হোটেলের লবী থেকেই হিমালয়ের কোলঘেঁষা বৃষ্টিস্নাত ধর্মশালার সৌন্দর্য উপভোগ করেছেন। তুমুল বৃষ্টির সঙ্গে চলেছে তুমুল আড্ডাও। এক দিনের ছুটি পেয়ে মুশফিক-সাকিব-তামিম-রিয়াদ-মাশরাফিরা যেন বেশ উচ্ছ্বসিত! সেলফিতে ক্যামেরাবন্দি হলো টুকরো টুকরো আড্ডার ছবি। তাতে বোঝাই যাচ্ছে ওমান ম্যাচের আগে কতটা নির্ভার তামিম-মাশরাফিরা।

এদিন সংবাদ সম্মেলনেও আসেননি কোনও টাইগার ক্রিকেটার। দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে মাশরাফিরা কেউ কিছু না বললেও রবিবার ওমানের বিপক্ষে ম্যাচের আগে তাদের ফুরফুরে মেজাজই বলে দিচ্ছে ওমানকে নিয়ে চিন্তার আসলে কিছুই নেই। যতই তারা বাংলাদেশকে হারিয়ে সুপার টেনে খেলার স্বপ্ন দেখুক! রবিবার বৃষ্টির কারণেও যদি ম্যাচ মাঠে না গড়ায় সেক্ষেত্রেও বাংলাদেশের চিন্তার কিছু নেই। কেননা নেট রান রেটে ওমানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের প্রথম পর্ব হচ্ছে ধর্মশালাতে। যা শেষ হবে আগামী রবিবার। বাছাইপর্ব শেষে বাংলাদেশ মূল পর্বে উঠলে কলকাতা হয়ে বেঙ্গালুরু হয়ে কলকাতায় যাবেন টাইগাররা। সুপার টেনের শেষ ম্যাচটি হবে কলকাতায়।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম