তাসকিন-সানির বিকল্প প্রস্তুত রাখছে বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১২ মার্চ ২০১৬, ১৮:১২আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:৪২

তাসকিন ও সানি চেন্নাইয়ের পরীক্ষাগারে শনিবার বায়োমেকানিক পরীক্ষা হওয়ার কথা আরাফাত সানির। অন্যদিকে ১৪ কিংবা ১৫ মার্চ একই পরীক্ষাগারে পরীক্ষা দেওয়ার কথা তাসকিনের। বাংলাদেশ দল ও ক্রিকেট বোর্ডের আশা ভালোমতোই এ পরীক্ষা উৎরে যাবেন তাসকিন সানি। তবে পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে কী হবে সে চিন্তাও মাথায় রাখছে টিম ম্যানেজম্যান্ট। এ কারণেই তাদের বিকল্প প্রস্তুত রাখছে বিসিবি।
পরীক্ষার ফল পাওয়ার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার খুব একটা সময় পাওয়া যাবে না। তাই আগে ভাগেই কিছু কাজ গুছিয়ে রাখতে হচ্ছে বিসিবিকে।
বিসিবির একটি অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন চার থেকে পাঁচ ক্রিকেটার। স্পিনারদের মধ্যে রয়েছেন সাকলাইন সজীব ও সানজামুল ইসলাম। যদি সানির অ্যাকশন অবৈধ প্রমাণিত হয় তাহলে এই দুই বাঁহাতি স্পিনারের একজন দলের সঙ্গে যোগ দেবেন।
অন্যদিকে তাসকিনের বিকল্প হিসেবে এক নম্বর পছন্দ পেসার মোহাম্মদ শহীদ। অবশ্য কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলামও আছেন এই তালিকায়। 

দ্রুত বিকল্প খেলোয়াড় পাঠাতে যেন সমস্যা না হয়; সেজন্য সানজামুল, সাকলাইন, শহীদ এবং শফিউলের ভিসার প্রক্রিয়াও এগিয়ে রেখেছে বিসিবি! এদিকে অপেক্ষমাণ তালিকায় থাকা কামরুল ইসলাম রাব্বির ভিসাও আগে থেকেই তৈরি। তাই ফল বেরুনোর পরই স্পষ্ট করে বোঝা যাবে কারা হচ্ছেন তাসকিন-সানির বিকল্প!

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম