বৃষ্টিতে ভাসলো তৃতীয় ওয়ানডে, সিরিজ পাকিস্তান শাহীনসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ১৫:১৫আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৫:১৫

প্রথম ওয়ানডে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের সামনে সুযোগ ছিল শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। কিন্তু টানা বৃষ্টির কারণে শেষ দুই ম্যাচে একটি বলও গড়ায়নি।  ফলে ১-০ ব্যবধানে ‘এ’ দলের সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান শাহীনস।

গত বুধবার বৃষ্টির কারণে পাকিস্তান শাহীনস এবং বাংলাদেশ ‘এ’দলের দ্বিতীয় পঞ্চাশ ওভারের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার তৃতীয় ম্যাচের পরিণতি হয়েছে একই। ইসলামাবাদে সকাল থেকে একাধিকবার খেলা শুরুর চেষ্টা করেছিল আয়োজকরা। কিন্তু অবিরাম বৃষ্টিতে কোনওভাবেই ম্যাচ গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অফিসিয়ালরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন।

জাতীয় দলের আগেই পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। এনামুল হক বিজয়ের নেতৃত্বে প্রথম দুটি চারদিনের ম্যাচ ড্র হয়েছে। এরপর তাওহীদ হৃদয়ের নেতৃত্বে ওয়ানডে সিরিজ শুরু হয়। প্রথম ম্যাচটি ব্যাটিং ব্যর্থতায় হারলেও পরের দুটি ম্যাচে বৃষ্টির প্রভাব থাকায় মাঠে নামতে পারেনি দুই দল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি