দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে রিশাদ

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫১

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন মৌসুমের জন্য তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

ড্রাফটের চতুর্থ রাউন্ডে রিশাদকে দলে নেয় হোবার্ট। তার পর ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুখবর জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশি টাইগার হারিকেনসে যোগ দিয়েছেন। রিশাদ হোসেনকে স্বাগতম, তরুণ এক লেগ স্পিনার যে আসন্ন বিগব্যাশে ঝড় তুলবে।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যারন্স দেখিয়েই নজর কেড়েছিলেন রিশাদ। নিয়েছেন ১৪ উইকেট।  সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলবেন তিনি। সাকিব দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে। পরের বছর মেলবোর্ন রেনেগেডসে। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৫ ডিসেম্বর। চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত।

দুইবার ফাইনাল খেললেও হোবার্ট কখনও শিরোপা জিততে পারেনি। 

বিগ ব্যাশে বাংলাদেশ থেকে ১০ বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে ৯জন পুরুষ, একজন নারী।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম