বিশ্বকাপের মূল পর্বে আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৯:০১আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:০৭

বিশ্বকাপের মূল পর্বে আফগানিস্তান বাছাইপর্বে গ্রুপ 'বি' এর নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠলো আফগানিস্তান। শনিবার বাঁচা-মরার লড়াইয়ে মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি ও মোহাম্মদ শাহজাদের ব্যাটে ১৮৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ৬০ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠলো আফগানরা।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানদের সূচনা হয়েছিল দুর্দান্ত। শাহজাদ ও জাদরান উদ্বোধনী জুটিতে করেন ৪৯ রান। এই জুটি বিচ্ছিন্ন করেন শন উইলিয়ামস। ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে শাহজাদ বিদায় নেন উইলিয়ামসের বলে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে। ৪০ রানের ইনিংসে শাহজাদ হাঁকান সাতটি চার ও একটি ছক্কা।

শাহজাদের বিদায়ের পর পানিয়াঙ্গারার বোলিং তোপে দিশেহারা আফগান শিবির। ৬৩ রানের মধ্যে নেই চার উইকেট। ৫০ রানের মাথায় দুই বলে শূন্য রানে বিদায় নেন আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। এরপর সাত বলে সাত রান করা গুলবাদিন নাইবও বিদায়। দলীয় রান তখন ৬০। এরপর তিন রান যোগ হতেই ১৪ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নূর আলী জাদরান। পরের তিনটি উইকেটও বগলদাবা করেন জিম্বাবুয়েন পেসার পানিয়াঙ্গারা।

তবে পঞ্চম উইকেট জুটিতে আফগানদের বড় স্কোরের ভিত্তি গড়ে দেন মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি। এই জুটি থেকে আসে ৯৮ রান। ৩৭ বলে ৪৩ রান করে তিরিপানোর শিকার শেনওয়ারি। তবে ফিফটি করেই ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৩২ বলে ৫২ রান করে তিনি হন রান আউট। দুর্দান্ত এই ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কার মার। ৯ রানে অপরাজিত ছিলেন শফিকুল্লাহ। শেষ অবধি আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮৬ রান। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা তিনটি, তিরিপানো ও উইলিয়ামস নেন একটি করে উইকেট।

১৮৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। মাত্র ৬৫ রানে ৫ উইকেট হারায় তারা। একে একে ফিরে যান মাসাকাদজা (১১), সিবান্দা (১৩), মুতুম্বাবি (১০), ওয়ালার (৭) ও উইলিয়ামস (১৩)। প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। পানিয়াঙ্গারর সর্বোচ্চ ১৭ রানে ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুইয়ানরা। আফগানদের হয়ে তিনটি উইকেন নেন রশিদ খান। দুটি উইকেট নিয়েছেন হামিদ হাসান।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম