বাংলাদেশ-ওমান ম্যাচেও জয়ী হতে পারে বৃষ্টি!

রবিউল ইসলাম, ধর্মশালা থেকে
১২ মার্চ ২০১৬, ১৯:২০আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:২৬

পাহাড়, মেঘ আর আঁকা-বাঁকা রাস্তার অপূর্ব সমন্বয় হিমাচল প্রদেশের ধর্মশালা।  বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ধর্মশালার আকাশ থেকে অবিরাম ঝরছে বৃষ্টি।  যা অব্যাহত ছিল শনিবার দুপুর পর্যন্ত।  এর মধ্যে শুক্রবার বৃষ্টিতে পণ্ড হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের ৮ ওভারের খেলা মাঠে গড়ানো সম্ভব হলেও শেষ পর্যন্ত বৃষ্টি জয়ী হয়েছে। আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে বাংলাদেশ বনাম ওমান ম্যাচেও শেষ পর্যন্ত বৃষ্টির জয় হতে পারে। বাংলাদেশ-ওমান ম্যাচেও জয়ী হতে পারে বৃষ্টি!

শনিবার দুপুরে বৃষ্টি থামতেই পাহাড়ের কোলঘেঁষে ভেসে আসা বরফ ভেসে ‍উঠেছে। সাদা আভা হয়ে ধরা দিচ্ছে দুই চোখে। ওই দূর পাহাড়ে হিমালয়ে জমে থাকা মেঘের কারণেই হঠাৎ করে ধর্মশালায় এই বৃষ্টি। শনিবার দুপুর থেকে ধর্মশালাতে বৃষ্টি না থাকলেও আকাশে প্রচুর মেঘ জমে আছে। ধর্মশালা স্টেডিয়ামকে আউটফিল্ড ও উইকেটটি কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

রবিবারও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে গুড়ি-গুড়ি বৃষ্টি থাকলেও সন্ধ্যার পর ঝড়ো বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে ধর্মশালাতে রবিবারের দুটি ম্যাচই। প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। অবশ্য ওই ম্যাচটি পয়েন্ট টেবিলে কোনও প্রভাব বিস্তার করতে পারছে না। তবে রাত ৮টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওমান ম্যাচটিতে যে দল জিতবে তারাই খেলবে সুপার টেনে। তবে ম্যাচটি অনুষ্ঠিত না হলেও চিন্তার কারণ নেই বাংলাদেশের। কেননা উভয় দলের ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে ওমানের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে টাইগাররা। বাংলাদেশ-ওমান ম্যাচেও জয়ী হতে পারে বৃষ্টি!

তবে ম্যাচটি মাঠে না গড়ালে কপাল পুড়বে ওমানের। ম্যাচটি খেলতে পারলে বাংলাদেশকে হারিয়ে তাদের সুযোগ থাকবে সুপার টেনে খেলার। তবে টাইগার অধিনায়ক মাশরাফি নিজেও চান ম্যাচটি খেলেই বিশ্বকাপের মূল পর্বে উঠতে। ওমানকে নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই বলেই তার মত। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলেই ওমানকে হারানো সম্ভব বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম