পাকিস্তানে ট্রফির সঙ্গে বাংলাদেশের কে কোন পুরস্কার পেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৮

পাকিস্তানকে তাদের মাটিতে নাস্তানাবুদ করে ২-০ তে টেস্ট সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। বলা চলে, টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও এমন দাপুটে ক্রিকেট আর খেলতে পারেনি বাংলাদেশ।

পাকিস্তানের ডেরাতে আগ্রাসী ক্রিকেটে অবদান বেশ কয়েকজন ক্রিকেটারের। মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও দুই তরুণ পেসার নাহিদ রানা, হাসান মাহমুদের দারুণ পারফরম্যান্সে ম্যাচ জেতে বাংলাদেশ। তারা উল্লেখযোগ্য পারফরম্যান্স করলেও মুশফিক-সাকিব-জাকিরসহ বেশ কিছু ক্রিকেটারের অবদানও গুরুত্বপূর্ণ। সিরিজ শেষে মিলেছে সেই স্বীকৃতি।

স্ট্রাইকার অব দ্য ম্যাচ হয়েছেন জাকির হাসান। বৃষ্টির সম্ভাবনা থাকায় চতুর্থ দিন সোমবারই ম্যাচ জেতার চেষ্টা করে বাংলাদেশ। এই চেষ্টার অংশ হিসেবে জাকির আগ্রাসী ব্যাটিং করেছেন। এই ব্যাটিংয়ের কারণেই পুরস্কারটি পেয়েছেন তিনি। সঙ্গে পেয়েছেন দেড় লাখ পাকিস্তানি রুপি।

এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন তরুণ পেসার নাহিদ রানা। ১৫৫ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মেহেদী হাসান মিরাজ। এর বাইরে তিনি প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলে এনার্জিটিক ব্যাটার হিসেবেও জেতেন ১ লাখ রুপি।

পাকিস্তান সিরিজে ব্যক্তিগত পুরস্কার জয়ী

স্ট্রাইকার অব দ্য ম্যাচ: জাকির হাসান
এনার্জিটিক ব্যাটার: মেহেদী হাসান মিরাজ
আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স: নাহিদ রানা 
প্লেয়ার অব দ্য ম্যাচ: লিটন দাস 
প্লেয়ার অব দ্য সিরিজ: মেহেদী হাসান মিরাজ

/আরআেই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের