স্বেচ্ছায় বিসিবি থেকে পদত্যাগ করলেন নাঈমুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮

সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এবার বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাঈমুর রহমান দায়িত্ব ছেড়ে দিয়েছেন। নাজমুল হাসান পাপনের বোর্ডের পরিচালকদের মধ্যে তিনিই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন।

বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক একটি জাতীয় দৈনিককে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে বোর্ড সভাপতির পদ থেকে নাজমুল ও নারী উইংয়ের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। তবে তাদের কেউই পরিচালকের পদ থেকে পদত্যাগ করেননি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাঈমুর বলেছেন, ‘ব্যক্তিগত কারণবশত বিসিবির পরিচালকের পদ থেকে আমি পদত্যাগ করেছি। গতকাল রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র দিয়েছি।’

নাঈমুরের আগে আরও দুই পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আহমেদ পদত্যাগ করেন। তাদের দুজনের কেউই স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েননি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছেন। ক্রীড়া পরিষদের আরেক মনোনীত পরিচালক সাজ্জাদুল আলম পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন। পরে ফারুক বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ