১০ রানেই অলআউট মঙ্গোলিয়া!

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর কত? বললে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। মাত্র ১০! গত বছর এই স্কোরেই অলআউট হয়েছিল দ্বীপ আইল অব ম্যান। একই স্কোরে অলআউট হয়ে যৌথভাবে আরেকটি সর্বনিম্ন রানের নজির গড়েছে মঙ্গোলিয়াও! সিঙ্গাপুরের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে এই স্কোরেই দলটি গুটিয়ে গেছে।

বাঙ্গিতে ১ উইকেট হারিয়ে এই স্কোর মাত্র ৫ বলেই ছুঁয়ে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিঙ্গাপুর। প্রতিযোগিতায় যা তাদের দ্বিতীয় জয়। চার ম্যাচের সবগুলো হেরে টেবিলের তলানিতে অবস্থান মঙ্গোলিয়ার। দলের ৬ ব্যাটারের স্কোর ছিল এমন- ১,১,২,১,২,১। ডাক মেরেছেন ৫জন। অতিরিক্ত খাত থেকে এসেছে একটি রান। সিঙ্গাপুরের হার্শা ভারাদওয়াজ ৩ রানে নিয়েছেন ৬টি উইকেট। টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সেরা বোলিং। ১৭ বছর বয়সী এই লেগ স্পিনার প্রথম ওভারেই নেন দুটি উইকেট। পাওয়ার প্লেতে মঙ্গোলিয়ার হারানো ৬টি উইকেটের পাঁচটিই নিয়েছেন তিনি।  

১০ রানে গুটিয়ে গেলেও ১০ ওভারের মতো ব্যাট করেছে মঙ্গোলিয়া। যার মধ্যে তিনটি ছিল মেডেন। চতুর্থ আর শেষ উইকেট জুটিটিই স্থায়ী ছিল বেশি; ১১ বলের মতো! 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম