আগস্ট মাসের সেরার লড়াইয়ে যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৯

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগস্ট মাসের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা স্পিনার কেশব মহারাজ। তার প্রতিদ্বন্দ্বী ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস ও লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে। 

গত মাসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মহারাজ। এই সাফল্য তাকে প্রোটিয়া স্পিনারদের সেরা তালিকায় জায়গা করে দিয়েছে। এই মুহূর্তে ১৭১ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার মাসের সেরা হয়েছিলেন মহারাজ। আরও একবার তার সামনে মাস সেরা ক্রিকেটার হওয়ার সুযোগ।

মহরাজ ছাড়াও আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন ক্যারিবীয় পেসার জেইডেন সিলস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮.০৮ গড়ে তিনি শিকার করেছেন ১২ উইকেট। যার মধ্যে দ্বিতীয় টেস্টে নেন ৯ উইকেট। মাস সেরার দৌড়ে থাকা তৃতীয় ক্রিকেটার হচ্ছেন লঙ্কান বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শিকার করেন ৭ উইকেট। তার দারুণ বোলিংয়ে সিরিজটি ২-০ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা।

এছাড়া, নারী ক্রিকেটারদের মধ্যে আগস্টের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার হর্ষিতা সামারবিক্রমা। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে ১৫১ এবং তিনটি ওয়ানডে ম্যাচে ১৭২ রান করেন তিনি। সামারবিক্রমা ছাড়া আইরিশ দুই ক্রিকেটার ওরলা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইস আছেন আগস্টে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। 

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম