উলভার্ট একাই পেলেন দক্ষিণ আফ্রিকার পাঁচ পুরস্কার, ছেলেদের সেরা ইয়ানসেন

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪

লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক পুরস্কার বিতরণী মঞ্চ নিজের করে নিলেন। ২০২৩-২৪ মৌসুমে চমৎকার পারফরম্যান্সের পর বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন তিনি। গত মৌসুমে উলভার্ট কেবল পাকাপাকিভাবে নেতৃত্বই পাননি, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ রান স্কোরার।

নারীদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলোয়াড়ও হয়েছেন উলভার্ট। সতীর্থ ও সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা স্পষ্ট, খেলোয়াড়দের বর্ষসেরা খেলোয়াড় ও ভক্তদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

উলভার্টের সঙ্গে পুরস্কার মঞ্চ রাঙান মার্কো ইয়ানসেন। ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ১৭ উইকেট নিয়ে ও ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ব্যাটে-বলে মুগ্ধতা ছড়ানোর স্বীকৃতি মিললো তার।

গত বছর ১ মে থেকে এই বছরের ৩০ এপ্রিল পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে। সাধারণত মে মাসেই এই পুরস্কারগুলো দেওয়ার রীতি থাকলেও সিএসএ চেয়েছিল, তাদের সব চুক্তিভুক্ত খেলোয়াড় যেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। ওই সময় আইপিএল থাকার কারণে সেটা সম্ভব হতো না।

এই সময়ে দক্ষিণ আফ্রিকা খেলেছে মাত্র চার টেস্ট, দুটি ভারতের বিপক্ষে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সমান সংখ্যক ম্যাচ। ভারতের বিপক্ষে অভিষেকে ৫৬ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ৮৭ ও ১১০ রান করে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন ডেভিড বেডিংহ্যাম। তিনি বর্ষসেরা নবাগত আন্তর্জাতিক ক্রিকেটারও হয়েছেন।

সাদা বলের ফরম্যাটে কুইন্টন ডি কক হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়া এই কিপার ব্যাটার ওয়ানডে বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেন। বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন রিজা হেনড্রিকস।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম