কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট নিয়েও হিন্দু মহাসভার হুমকি

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৩

ভারত ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর। এই টেস্টে সফরকারী দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। পরিস্থিতি এমন যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ম্যাচের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে।

বিসিসিআইর ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভকে জানিয়েছে, এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই ঘোষণা আসছে।

গত ৫ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার খবর প্রচার হচ্ছে গণমাধ্যমে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ভারত সফরের বিরোধিতা করে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল।

এর আগে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের বিরোধিতা করেছিল হিন্দু মহাসভা। ১৪ আগস্ট প্রকাশিত রিপোর্টে পিটিআই মহাসভা ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদবাজের উদ্ধৃতি দেয়, ‘বাংলাদেশের হামলার শিকার হিন্দুরা। মন্দির ধ্বংস করা হয়েছে। হিন্দু মহাসভা গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম