ইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩০

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করা ট্র্যাভিস হেড এবার ডাক মারলেন। তিন চারে ভালো শুরুর ইঙ্গিত দিলেও আরেকবার ব্যর্থ অস্ট্রেলিয়ার আরেক ওপেনার জেক ফ্রেসার-ম্যাকগুর্ক। ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে স্কটিশরা শুভ সূচনা করে। কিন্তু জস ইংলিসের তাণ্ডবে সেটা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। এডিনবার্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ডানহাতি ব্যাটারের সেঞ্চুরিতে ৭০ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। ৪৩ বলে অস্ট্রেলিয়ার জার্সিতে দ্রুততম টি-টোয়েন্টি শতকের মালিক এখন ইংলিস। এর আগে ৪৭ বলে সেঞ্চুরি করে যৌথভাবে অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করেছেন তিনি।

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল স্কটল্যান্ড। ব্র্যাড কুরি তার প্রথম দুই ওভারে অজি ওপেনারদের ফেরান। আগের ম্যাচে পাওয়ার প্লেতে রেকর্ড ১১৩ রান করা দলটি এবার করেছে ৫৫ রান। তবে ইংলিস সেই ঘাটতি পুষিয়ে দেন। ক্যামেরন গ্রিনকে নিয়ে ৯২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ২৯ বছর বয়সী ব্যাটার ২০ বলে হাফ সেঞ্চুরি করেন। আর ২৩ বল খেলে সেটাকে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি বানান ইংলিস। ৪৯ বলে ৭টি করে চার ও ছয়ে ১০৩ রান করে তিনি বিদায় নেন ইনিংস শেষ হওয়ার আগের ওভারে। গ্রিন ৩৬ রানে কুরির তৃতীয় শিকার হওয়ার পর তিনি স্টয়নিসের সঙ্গে ৬৪ রানের জু্টি গড়ে থামেন।

স্টয়নিস ও টিম ডেভিড জুটি শেষ সাত বলে ১৭ রান তোলেন। তাতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯৬ রান। স্টয়নিস ২০ ও ডেভিড ১৭ রানে অপরাজিত ছিলেন।

স্কটল্যান্ডের পক্ষে কুরি সর্বোচ্চ তিন উইকেট নেন।

বিশাল লক্ষ্যে নেমে এক চার ও ২ ছয়ে ভালো শুরু এনে দেন ওপেনার জর্জ মানসি (১৯)। তারপর কেবল ব্র্যান্ডন ম্যাকমুলেন একাই লড়াই করেছেন। হাফসেঞ্চুরিও করেন তিনি। দলীয় স্কোর একশ পার করে শন অ্যাবটের শিকার হন ৪২ বলে চারটি করে চার ও ছয়ে ৫৯ রানে।

এরপর গ্রিন ও স্টয়নিস কেবল উইকেট উদযাপন করেছেন। বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। ১৬.৪ ওভারে ১২৬ রানে অলআউট স্কটল্যান্ড।

স্টয়নিস ৩.৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন। দুটি নেন গ্রিন।

স্কটল্যান্ড সফরে অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচটি খেলবে আগামীকাল রবিবার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম