বোলিংয়ের পর ব্যাটিংয়েও ঘুরে দাঁড়ানোর দিন শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৯

দ্য ওভালে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বোলাররা ৬৪ রানের ব্যবধানে ইংল্যান্ডের সাত উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায়। ৩২৫ রানে স্বাগতিকদের গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে বিপাকে পড়েছিল তারা। ব্যাট হাতে আরেকটি অসহায় আত্মসমর্পণের শঙ্কা তৈরি করেছিল সফরকারীরা। ৯৩ রানে ৫ উইকেট হারায় তারা। তারপর ব্যাট হাতেও দারুণ প্রত্যাবর্তন তাদের। আলোর স্বল্পতায় আজও আগেভাগে খেলা শেষ হয়েছে, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুর্দান্ত জুটিতে দিন শেষে তারা পিছিয়ে ১১৪ রানে।

দিমুখ করুণারত্নেকে (৯) রান আউট করে ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ড। কুশল মেন্ডিস (১৪) পাথুম নিসাঙ্কাকে নিয়ে জুটি ৩৬ রানের বেশি করতে পারেননি। ক্রিস ওকস তাকে ফেরান হ্যারি ব্রুকের ক্যাচ বানিয়ে।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩) ও দিনেশ চান্ডিমালকে (০) হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। মাঝে জশ হাল অভিষেক টেস্টে নিসাঙ্কাকে নিজের প্রথম শিকার বানান। লঙ্কান ওপেনার ৫১ বলে ৬৪ রান করেন ৯ চারে।

আলোর স্বল্পতায় আম্পায়ার স্পিনারদের দিয়ে বল করানোর নির্দেশ দিলে সেই সুবিধা আদায় করেন চান্ডিমাল ও ডি সিলভা। দুজনের ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটি স্বস্তি ফিরিয়েছে সফরকারীদের ড্রেসিংরুমে। ডি সিলভা ৬৪ ও কামিন্দু ৫৪ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ২১১ রান।

এর আগে ৩ উইকেটে ২২১ রানে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ১০৩ রানে অপরাজিত নামা অলি পোপ ১৫৪ রানে থেমেছেন। ১৫৬ বলে ১৯ চার ও ২ ছয়ে সাজানো তার এই ইনিংস।

এদিন বিশ্ব ফার্নান্ডো, মিলান রত্নায়েকে ও ডি সিলভা বল হাতে ইংল্যান্ডকে দাঁড়াতেই দেননি। স্বাগতিকদের ইনিংসে ইতি টানতে সর্বোচ্চ তিন উইকেট নেন মিলান। দুটি করে পেয়েছেন বিশ্ব, লাহিরু কুমারা ও ডি সিলভা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম