বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট দলে পান্ত-রাহুল

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫২

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে ভারত। প্রথম ম্যাচের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে তারা। ২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় বেঁচে যাওয়ার পর প্রথমবার টেস্ট দলে ফিরেছেন রিশাভ পান্ত। গোড়ালির ইনজুরির সঙ্গে লড়াই করা মোহাম্মদ শামির ফেরার অপেক্ষা বাড়লো। তাতে করে বাঁহাতি সিমার যশ দয়াল প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন।

দুর্ঘটনার পর পান্ত সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরেছিলেন। দিল্লি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দেন সামনে থেকে। তার দল ষষ্ঠ স্থানে থেকে শেষ করলেও তিনি ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ১৩ ম্যাচে ১৫৫ এর বেশি স্ট্রাইক রেটে ৪৪৬ রান করে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পান।

রোহিত শর্মার নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন লোকেশ রাহুল। এক টেস্ট খেলেই ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েন তিনি। ওই সিরিজে অভিষিক্ত হওয়া আকাশ দীপ তার জায়গা ধরে রাখতে পেরেছেন।

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা রজত পতিদার, কেএস ভারত, দেবদূত পাডিক্কাল ও মুকেশ কুমার বাদ পড়েছেন।

পেস আক্রমণের দায়িত্ব নেবেন যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। স্পিনে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও যশ দয়াল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের